মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

লাফার্জ সুরমা সিমেন্ট এবারও ডিভিডেন্ড ঘোষণা করেনি

ঢাকা, মার্চ ২৭: শেয়ারবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফার্জ সুরমা সিমেন্ট শেয়ারহোল্ডারদের জন্য কোনো ধরনের ডিভিডেন্ড ঘোষণা করেনি। আজ পরিচালনা পর্ষদের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোন প্রকার ডিভিডেন্ড না দেয়া সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানিটি কয়েক বছর ধরে শেয়ারহোল্ডারদের কোনো ধরনের ডিভিডেন্ড প্রদান করছে না। interior designing


‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর ১১৬১৩৭৩৫০০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫৮.৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৭৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১৩.৯১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২১.৪৫ শতাংশ শেয়ার।


শেয়ারনিউজ২৪/আর/পিএস/১৮৩০ঘ.

1 টি মন্তব্য: